
জাতীয় বিশ্ববিদ্যালয়
গাজীপুর-১৭০৪
স্মারক নং-১৬ (৭৬৯) জাতী:বি:/রেজি:/অ্যাকাঃ/প্রফেশনাল ভর্তি/২০২৫/৫৩০৪
তারিখ: ০৫/০৩/২০২৫
২০২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৫ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এলএলবি শেষপর্ব, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এমবিএ ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ও মাস্টার অব বিজনেস্ এ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদনের সময় ১৬ মার্চ ২০২৫ তারিখ রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। উল্লিখিত সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং উক্ত ফরমের প্রিন্ট কপিসহ আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা আবেদনকৃত কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি) ১৭ মার্চ ২০২৫ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ ভর্তি কার্যক্রমের ক্লাস ২২ এপ্রিল ২০২৫ তারিখ থেকে শুরু হবে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।
২০২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে
ক্রমিক
বিবরণ
তারিখ
১। অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও এর প্রিন্ট কপি সংগ্রহ করার সর্বশেষ তারিখ:
২।
১৬/০৩/২০২৫ (রাত ১২টা)
আবেদনকারীর স্বাক্ষরযুক্ত প্রাথমিক আবেদন ফরম ও আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা আবেদনকৃত কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি) জমা দেয়ার সর্বশেষ তারিখ:
১৭/০৩/২০২৫
কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করার সর্বশেষ তারিখ:
১৮/০৩/২০২৫
কলেজ কর্তৃক আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি'র জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অংশ (জনপ্রতি ২০০/-(দুইশত) টাকা হারে) "সোনালী সেবা" এর মাধ্যমে সংশ্লিষ্ট খাতে (ভর্তি ফান্ড) যে কোন সোনালী ব্যাংক শাখায় জমা দেয়ার তারিখ:
১৯/০৩/২০২৫ থেকে ২৫/০৩/২০২৫
এ লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজকে Login এর মাধ্যমে Application Payment Info (Masters Prof.) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলোড করতে হবে এবং এর প্রিন্ট কপি নিয়ে যে কোন 'সোনালী সেবা' প্রদানকারী নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।
(প্রফেসর ড. ফকির রফিকুল আলম)
ডিন (ভারপ্রাপ্ত)
স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪।
ফোন: ০২-৯৯৬৬৯১৫৭৪
ই-মেইল- pgdeanoffice@gmail.com
তারিখ: ০৫/০৩/২০২৫
81
৩।
স্মারক নং-১৬ (৭৬৯) জাতী:বি:/রেজি:/অ্যাকাঃ/প্রফেশনাল ভর্তি/২০২৫/৫৩০৪
সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে অনুলিপি প্রেরিত হলো:
১। পরিচালক, তথ্য ও প্রযুক্তি (আইসিটি) দপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয় (ওয়েবসাইটে প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো)
২। পরিচালক , অর্থ ও হিসাব দপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়
৩। পরিচালক, জনসংযোগ দপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয় (ইলেকট্রনিক মিডিয়া ও দৈনিক পত্রিকায় প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো)
৪। সচিব, ভর্তি ও রেজিস্ট্রেশন সেল, জাতীয় বিশ্ববিদ্যালয়
৫। সিনিয়র সিস্টেম এনালিস্ট, ভর্তি ও রেজিস্ট্রেশন সেল, জাতীয় বিশ্ববিদ্যালয়
৬। সচিব, ভাইস-চ্যান্সেলর দপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়
৭। সহকারী রেজিস্ট্রার, প্রো-ভাইস চ্যান্সেলর দপ্তর-১, জাতীয় বিশ্ববিদ্যালয়
৮। সহকারী রেজিস্ট্রার, প্রো-ভাইস চ্যান্সেলর দপ্তর-২, জাতীয় বিশ্ববিদ্যালয়
৯। অফিস কপি।
স্বা/-উপ-রেজিস্ট্রার (মাস্টার্স প্রফেশনাল)
(মোহাম্মদ সিরাজুল ইসলাম)
স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪।


إرسال تعليق