নিয়োগ বিজ্ঞপ্তি
ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা, যা ১৯৭২ সালে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে। দারিদ্র্য ও বৈষম্যের মধ্যে বসবাসরত বিশ্বের ১০ কোটিরও বেশি মানুষের পাশে থেকে ব্র্যাক তাদের সম্ভাবনাময় জীবনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
ব্র্যাক অর্থ ও হিসাব বিভাগ পরিবারের সদস্য হয়ে মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে।
শাখা হিসাব কর্মকর্তা
দায়িত্বসমূহঃ
- দৈনিক আর্থিক লেনদেন সম্পূর্ণ করে হিসাবভুক্ত করা।
- নিয়মিত ব্যাংক লেনদেন সম্পূর্ণ করা।
ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা।
- সংস্থার অর্থ ও হিসাব সংক্রান্ত অন্যান্য কার্যাবলি সম্পূর্ণ করা।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক/ সমমানের ডিগ্রি এবং সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণী অথবা সমমানের জিপিএ/ সিজিপিএ ২.০০ থাকতে হবে।
কর্মস্থল: ব্র্যাক মাঠ কার্যালয়। বাংলাদেশের যে কোন জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন: সংস্থার নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।
সুবিধাসমূহঃ সংস্থার নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মাতৃত্ব/ পিতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধা এবং অন্যান্য।
ক্যারিয়ার: পারফরমেন্সের উপর ভিত্তি করে এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পদোন্নতির সুযোগ আছে।
* চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোন ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। নিয়োগ প্রত্যাশী প্রার্থীদের কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হল এবং এই ধরনের আর্থিক লেনদেনের ব্যাপারে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
* নির্বাচিত প্রার্থীদের যথাযথ রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে যার মধ্যে পুলিশ
ভেরিফিকেশন অন্তর্ভুক্ত থাকতে পারে।
আগ্রহী প্রার্থীদের আগামী ২২ মার্চ ২০২৫ তারিখের মধ্যে careers.brac.net অথবা www.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে হবে।
ব্র্যাক বিশ্বাস করে, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, সহযোগী সংস্থাসমূহ, কর্মসূচির অংশগ্রহণকারী এবং জনগোষ্ঠীর যে কোন ধরনের ক্ষতি, নিপীড়ন, অবহেলা, হয়রানি ও শোষণ বিশেষ করে যৌন হয়রানি ও নির্যাতন থেকে প্রত্যেকেরই সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। ব্র্যাক বয়স, জাতি, ধর্ম, লিঙ্গ, প্রতিবন্ধিতা, গোষ্ঠীগত ও আর্থসামাজিক পরিচয় নির্বিশেষে সকলের জন্য মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তির অধিকারকে সমর্থন করে। সম-সুযোগ প্রদানকারী নিয়োগ প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক নারী, লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে আবেদনকে উৎসাহ প্রদান করে এবং স্বাগত জানায়। ব্র্যাক এমন একটি সংস্কৃতির চর্চা করে, যেখানে প্রতিটি মানুষই তার নিজস্ব সম্ভাবনা বিকাশের সুযোগ পাবে।
.jpg)

إرسال تعليق